পাঠকের ছবি (২৩ মে ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
ধান যারা ফলায়, খড়কুটো যারা বয়ে নিয়ে চলে, তারা বহুতল ভবনের মালিক হয় না। বহুতল ভবনে যারা থাকে, ধান বা খড়কুটোতে তাদের হাতও লাগে না। এ জগতে যারা ধান্দাবাজি করে, তারাই ধনসম্পদের মালিক হয় অনেক সময়! ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৯
প্রজাপতি প্রকৃতির অনাবিল সুন্দর সৃষ্টি। শহরের প্রান্তে একপশলা বৃষ্টির পর দেখা মেলে এমন চমৎকার প্রজাপতির। গণস্বাস্থ্য কেন্দ্র, ধানমন্ডি, ঢাকা, ২২ মে ২০২৬
ছবি: তাহমিদ হাসান
৩ / ৯
প্রকৃতির মধ্যে হাঁস মানেই প্রশান্তি, সরলতা আর মায়া। ছবিটি সম্প্রতি যশোর রেলওয়ে স্টেশন থেকে তোলা
ছবি: রুমা আরা খাতুন
৪ / ৯
প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হলো। কাব কার্নিভ্যাল মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের এক অনন্য আয়োজন। স্থান: ঢাকা পিটিআই, মিরপুর-১৩, ঢাকা, ২১ মে ২০২৬
ছবি: নিশীত কুমার বিশ্বাস
৫ / ৯
বিদ্যা অমূল্য ধন। আর সেই বিদ্যা বা জ্ঞানকোষ হলো আমাদের পুস্তক। অথচ এ রকম অনেক অসচেতন পুস্তক বিক্রেতা সেই পুস্তকের ওপর এভাবে পা উঠিয়ে দাঁড়িয়ে থাকেন। বিষয়টি অনেক দুঃখের। ছবিটি সম্প্রতি ঢাকার নীলক্ষেত এলাকা থেকে তোলা। ছবি: আল আমিন জুয়েল ২০৬. শোভা ছড়াচ্ছে সোনালু বা সোনাইল ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: মানস মাহাতো
৬ / ৯
প্রকৃতির চাদরে ঢাকা শীতল ছায়া! সেগুনবাগিচা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৭ / ৯
ক্যাম্পাসে বৃষ্টি মানেই বইয়ের পাতার বাইরে এক জীবন্ত কবিতা। ছবিটি সম্প্রতি তোলা নাসির উদ্দিন বিশ্বাস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া থেকে
ছবি: রুমা আরা খাতুন
৮ / ৯
ঘাসের ওপর বসে থাকা বা হেঁটে বেড়ানো দর্শনার্থীদের আনাগোনায় এলাকাটি কর্মচঞ্চল থাকে, যার সঙ্গে বিক্রেতা ও রাস্তার আলো মিলে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। খিলক্ষেত, ঢাকা
ছবি: মো. ইমরান খান
৯ / ৯
শিল্পীরা তুলির রঙে শুধু ছবি আঁকেন না। তাঁরা সাধারণকে অসাধারণ করে তোলেন এবং ফুটিয়ে তোলেন সমাজের অপ্রিয় সত্য। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: তামিম নূরানী প্রেমা