পাঠকের ছবি (২২ এপ্রিল ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
কালভার্টের ওপর বসে আছে বৈশাখের সকালে। বয়ে চলা খালের জল আর মাথার ওপর ঘন ছায়াঘেরা গাছের স্নিগ্ধ মায়াতলে! জিমনেসিয়াম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মামুন চাকলাদার
২ / ৯
জাল, জল ও জেলে। পায়রা নদী, আমতলী, বরগুনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিয়াজ শাওন
৩ / ৯
গ্যাস ও জ্বালানি কাঠের বিকল্প হিসেবে ঘুঁটের চাহিদা আছে গ্রামাঞ্চলে। লাঠিতে গোবর মাখিয়ে কিংবা চাকতির মতো বানিয়ে তা শুকিয়ে তৈরি করা হয় ঘুঁটে। সারা বছর ব্যবহার করা যায় এ জ্বালানি। আলাদিপুর, রাজবাড়ী সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৯
সড়কের পাশে একটি কাঁঠালগাছে অনেক কাঁঠাল ধরেছে। চোরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মালিক কাঁটা দিয়ে তা বেঁধে রেখেছেন। ছবিটি মুন্সিগঞ্জের চন্দনতলা থেকে ২০ এপ্রিল তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৯
সূর্যোদয়ের প্রথম কিরণ দেখে মনের ভাবনা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। রমনা, ঢাকা
ছবি: মাহমিয়া আলম শান্তা
৬ / ৯
সোনালু ফুল (Golden Shower Tree) গ্রীষ্মকালীন প্রকৃতির অন্যতম সুন্দর একটি ফুল, যা হলুদ রঙে প্রকৃতি সাজিয়ে তোলে। দেখতে মনলোভা গাছটি আজকাল খুব কমই চোখে পড়ে। মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ২০ এপ্রিল ২০২৬
ছবি: ফকির শফিক হাসান টুটুল
৭ / ৯
বৈশাখী চরকির ঘূর্ণিতে শৈশবে ফেরা। বৈশাখী মেলা, মিরপুর-১৩। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদ্মপুকুর। যেখানে পাতার ভাঁজেই থাকে পদ্মফুল। ক্যাফেটেরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ এপ্রিল ২০২৬
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৯ / ৯
কোলাহলপূর্ণ শহরে একখণ্ড নীরবতা রমনা পার্ক। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাঈমা জাহান