পাঠকের ছবি (২ নভেম্বর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
যে হাসিতে অনেক অজানা কথা ভেসে ওঠে। একজন সুখী মানুষ না হলে কেউ এমন প্রাণখোলা হাসি হাসতে পারেন না। সম্প্রতি ছবিটি ভোলার লালমোহন থেকে তোলা
ছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
২ / ১০
ছায়াঘেরা গ্রামবাংলার প্রকৃতি ও মেঠো পথ। উত্তর নারীবাড়ি, গুরুদাসপুর, নাটোর, ১ নভেম্বর ২০২৬
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ১০
যে জলে জীবিকা ভাসে। মিয়ারহাট বন্দর, স্বরূপকাঠি, পিরোজপুর
ছবি: নিয়াজ শাওন
৪ / ১০
বিস্তীর্ণ চর ও চারদিকে বনজঙ্গলে ঘেরা চরকারফামার সরকারি প্রাথমিক বিদ্যালয়। গলাচিপা, পটুয়াখালী, ১ নভেম্বর, বেলা ২টার দিকে তোলা
ছবি: মো. ইব্রাহীম মাহমুদ
৫ / ১০
পুবের মেঘলা আকাশে সূর্যের রক্তিম আভা, আর শিশিরভেজা সবুজ ধানখেতে মিশে আছে প্রকৃতির এক অপার্থিব স্নিগ্ধতা। ময়মনসিংহ, ৩১ অক্টোবর ২০২৬
ছবি: মোছা: তানজিনা আক্তার
৬ / ১০
ঘর্মাক্ত শরীরে বাঁশের স্তূপ নিয়ে লোকটি হেঁটে যাচ্ছিলেন। এ ঘামে বিশুদ্ধতা আছে। অন্যকে ঠকানোর ভাইরাস নেই। সীতাকুণ্ড, চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৭ / ১০
নভেম্বরের প্রথম আলো। ধামাইনগর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ নভেম্বর ২০২৬
ছবি: রাজু আহমেদ রকি
৮ / ১০
ময়মনসিংহে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতকণ্ঠে রবীন্দ্রসংগীত। অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউনহল, ময়মনসিংহ, ৩১ অক্টোবর ২৬
ছবি: মো. রিয়াদুল আহসান নিপু
৯ / ১০
সন্ধ্যামালতী ফুল। এটি সাধারণত বিকেল বা সন্ধ্যার দিকে (বিশেষ করে ৪টার পর) ফুটতে শুরু করে এবং সারা রাত প্রস্ফুটিত থাকে। চুড়ারগাতী, মহম্মদপুর, মাগুরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিশীত কুমার বিশ্বাস
১০ / ১০
স্পিডবোটে ভোলার ভেদুরিয়া ঘাটের কাছাকাছি সূর্যাস্তের অপূর্ব দৃশ্য
ছবি: মো. সবুজ