পাঠকের ছবি (৪ ফেব্রুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
কমলাপুরের গতিশীল জীবন। ৩০ জানুয়ারি ২০২৬
ছবি: শুভ দাস
২ / ৯
‘এই পথ যদি না শেষ হয়/ তবে কেমন হতো তুমি বলো তো?’ কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সাইয়েদ জামি
৩ / ৯
যশোরের কেশবপুর উপজেলা চত্বরে একঝাঁক বিরল প্রজাতির কালোমুখো হনুমান সকালের স্নিগ্ধতা উপভোগ করছে। ৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মিহির হালদার
৪ / ৯
এখানে নদী হত্যার মহাযজ্ঞ চলছে। ইছামতী আর ধলেশ্বরী নদীর মোহনার মাঝখানে বিআইডব্লিটিএ প্রতিবছর ড্রেজারকৃত মাটি ফেলে দুটি নদীর অর্ধেক ভরাট করে ফেলেছে। আবার এ মাটিই বর্ষায় নদীতে গিয়ে নদী ভরাট হয়ে পড়বে। এভাবেই চলছে নদী হত্যা আর ড্রেজিংয়ের কাজ। মুন্সিগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাট এলাকা থেকে ৩ ফেব্রুয়ারি ছবিটি তোলা হয়েছে
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৯
ব্রিজের ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ। মাথায় ঘাসের বোঝা, হাতে ভরসার লাঠি। প্রতিটি পদক্ষেপে জমে আছে বছরের পর বছরের ক্লান্তি, অভিজ্ঞতা আর নীরব সংগ্রাম। বয়স যেন তাঁর কাঁধে আরও এক বোঝা, তবু পথ থামে না। এই হাঁটা কেবল একটি ব্রিজ পার হওয়া নয়, এ জীবনের এক দীর্ঘ প্রহর পেরিয়ে যাওয়ার গল্প। হিজুলিয়া, ঘিওর, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান
৬ / ৯
শীতের সকালে থানা মাঠে বিক্রির জন্য সারিবদ্ধ করে রাখা হয়েছে ধানের চারা; নতুন মৌসুমে বোরো আবাদের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। সলংগা বাজার (থানা মাঠ), সলংগা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৭ / ৯
সদ্য রোপণ করা বোরো ধানের জমিতে ভোরের প্রথম আলো পড়েছে দুরন্ত শিশুরা দুরন্তপনায় মেতেছে। পশ্চিম আটঘরিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মানস মাহাতো
৮ / ৯
শুষ্ক মাটির বুকে পড়ে থাকা একটি নৌকা—চলার শক্তি আছে, দিশা আছে, শুধু সময়টাই নেই। বর্ষার প্রথম ছোঁয়ার অপেক্ষায় সে নীরবে গুনছে দিন, গুনছে রাত। এই থেমে থাকা কোনো পরাজয় নয়; এ এক গভীর ধৈর্য, ভবিষ্যৎ যাত্রার প্রস্তুতি। এই নীরব অপেক্ষার নামই—অপেক্ষার প্রহর। হিজুলিয়া, ঘিওর, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান।
৯ / ৯
বোরো ধান রোপণের কার্যক্রম চলমান। শাকচর ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম