পাঠকের ছবি (১৫ অক্টোবর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
সন্তানের মুখে অন্ন তুলে দিতে দিনভর সংগ্রাম। আর দিন শেষে খোলা আকাশের নিচে এক পিতার বিশ্রাম। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সাম্প্রতি তোলা
ছবি: মো. নাঈম মিয়া
২ / ৭
ভোরবেলায় চারপাশ যখন কুয়াশায় ঢাকা তখন সাইকেল নিয়ে বেরিয়েছে এক পথিক। চকমথুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: রাজু আহমেদ রকি
৩ / ৭
কীর্তনখোলায় দুপুর। চাঁদমারি, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিয়াজ শাওন
৪ / ৭
শণ-বাঁশের গ্রামীণ চা–স্টলে এক কাপ চা আর সাধারণ মানুষের গল্পে জমে ওঠে প্রাত্যহিক জীবনের সহজ-সরল আড্ডা। রঙ্গের বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
ছবি: সুমন পাল
৫ / ৭
মাছ নিয়ে বসে আছেন ক্রেতার আশায়। কাজীপাড়া, মিরপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৬ / ৭
ইতিহাসের লাল দেয়ালে জমে থাকা শতাব্দীর গল্প, আর সবুজের মাঝে একটুকরা নীরব সৌন্দর্য—লালবাগ কেল্লা, যেখানে অতীত আজও জীবন্ত। লালবাগ কেল্লা, ঢাকা
ছবি: তাজরিন আক্তার মানছুরা
৭ / ৭
ভোরবেলায় পলিথিন ব্যাগ হাতে বকুল ফুল কুড়াচ্ছে এক শিশু। লক্ষ্মীকোলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজু আহমেদ রকি