আজিমপুর কবরস্থান, প্রতিদিন ভোর হতেই দেখা যায় একদম প্রথম সারিতে বসে থাকা লোকটাকে। কবরের পাশে একটা লাল বেঞ্চে বসে বসে দোয়া–দরুদ পড়েন আর মনের কথাগুলো যেন নীরবে কারও কাছে প্রকাশ করেন। আমরা সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। চলে যাওয়ার পর মনে রাখার জন্য কেউ একজন এভাবে বসে থাকবে, এর চেয়ে বড় প্রাপ্তি কী হতে পারে! ফজিলাতুন্নেছা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: মাইফুল জামান ঝুমু