পাঠকের ছবি (২৪ অক্টোবর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
বাঁশ-বেতের তৈরি পণ্যের পসরা। চান্দাইকোনা হাটের দোকানে সারি সারি সাজানো ডালা, কুলা, ঝুড়িসহ বিভিন্ন আকৃতির বাঁশের তৈরি সামগ্রী বিক্রয়ের জন্য সাজিয়ে রেখেছেন দোকানি। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। সম্প্রতি তোলা
ছবি: রাজু আহমেদ রকি
২ / ৮
শান্ত নদের তীরে ভেড়ানো ডিঙিনৌকা। বিস্তৃত বালিয়াড়ি আর কুয়াশাচ্ছন্ন আমেজে নদীপাড়ের এক স্থির ও প্রশান্ত রূপকথা। রাইপুর, সুজানগর, পাবনা। সম্প্রতি তোলা
ছবি: আনোয়ার হোসেন
৩ / ৮
শতবর্ষী এই মঠের কোথাও কোনো নামফলক খুঁজে পাওয়া যায়নি। কেবল মনে প্রশ্ন জাগে, পুরোনো মঠের অবশিষ্ট অংশ ধরে রাখার জন্যই কি বট-পাকুড় তাকে আঁকড়ে ধরে আছে? নাকি পুরোনো মঠ বট-পাকুড় গাছটিকে তার ওপর ভর করে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছে? ৯ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের দেওড়া কামার বাড়িসংলগ্ন রাস্তার পাশে
ছবি: ফকির শফিক হাসান টুটুল
৪ / ৮
এই গাঁয়ের এক মেঠো পথ গেছে ওই দূরে/মাঠের পরে মাঠ চলে যায় কোন অচিন পুরে...। হেলুচিয়া, নেত্রকোনা
ছবি: সাবা তাসনিম
৫ / ৮
পড়ন্ত বিকেলের পায়রা নদী। পায়রা নদী, আমতলী, বরগুনা
ছবি: নিয়াজ শাওন
৬ / ৮
মন্দিরে ভক্ত-পুণ্যার্থীদের সান্নিধ্যে হরিণের অবাধ বিচরণ, ধর্মীয় আবহে প্রকৃতির অনন্য মেলবন্ধন। রমণ রেতি মন্দির, গোকুল, বৃন্দাবন, উত্তর প্রদেশ, ভারত, ২৪ অক্টোবর ২০২৬
ছবি: সূর্য দাস
৭ / ৮
গ্রামীণ রান্নাঘর। দেবীদ্বার, কুমিল্লা
ছবি: রুকাইয়া
৮ / ৮
নদীভাঙন মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের জন্য একটি বড় হুমকি। বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এ জন্য সরকারি উদ্যোগ, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং জনসচেতনতার মাধ্যমে নদীভাঙনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। চুড়ারগাতী রাজার হাটসংলগ্ন মধুমতী নদী, মহম্মদপুর, মাগুরা, ২১ অক্টোবর ২০২৬
ছবি: নিশীত কুমার বিশ্বাস