পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৬
ভোরবেলা সুনামগঞ্জ শহরের সুরমা নদীর ঘাটে নৌকাভর্তি মিষ্টিকুমড়া নিয়ে এসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা সুরমা নদীর তীরবর্তী উপজেলার কৃষকদের কাছ থেকে এই মিষ্টিকুমড়া সংগ্রহ করেন। কৃষকেরা সুরমা, চেলা, বৌলাই যাদুকাটা, কালনী নদীর পাড় এবং চরে এই কুমড়া চাষ করেন। ছবিটি সম্প্রতি তোলাছবি: শতাব্দী জুবায়ের
২ / ৬
গরমে একটুখানি বিশ্রাম। রায়েরবাগ, কদমতলী, যাত্রাবাড়ী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মোহাম্মদ মেহেদী হাসান
৩ / ৬
সুবিশাল দিঘির জলে সবুজ প্রকৃতির প্রতিচ্ছবি দেখা যায়। ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৪ / ৬
বিখ্যাত ‘মা’ এবং ‘শিক্ষকের মর্যাদা’ কবিতার কবি কাজী কাদের নওয়াজ। তাঁর মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামের বাড়িটি অযত্ন ও অবহেলায় হারিয়ে যেতে বসেছে। কবির শেষ স্মৃতিচিহ্নটুকু সংরক্ষণে নেই তেমন কোনো উদ্যোগ। শ্রীপুর, মাগুরা। ছবিটি সম্প্রতি তোলাছবি: আবু সাইদ