পাঠকের ছবি (১৬ জুলাই ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
ষাটোর্ধ্ব মুরব্বি পেয়ারা আর লটকন নিয়ে চট্টগ্রামের রাউজানের মদনমালে প্রচণ্ড গরমে রাস্তার পাশেই বসে ছিলেন। দীর্ঘক্ষণ তাঁর রুটিরুজির কাজ দেখলাম। পরিশ্রম মানুষকে প্রশান্তি দেয়। সৎ আয়ের প্রশান্তি জীবনকে অমরাবতী বানাতে সহায়ক হয়। অন্যকে না ঠকিয়ে পরিশ্রমে গড়ে উঠুক আমাদের জীবনের উন্নয়নের সিঁড়ি
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ১০
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব গ্রামীণ রাস্তা। খিরাসার মোহনপুর, চান্দিনা, কুমিল্লা ১৪ জুলাই ২০২৬
ছবি: ওসমান গনি
৩ / ১০
ঝিঙে ফুল। সারা বছর বাড়ির আঙিনা কিংবা মাঠে দেখা গেলেও বছরের এ সময়টায় একটু বেশিই দেখা যায়। প্রকৃতি এমন নানা ফুলে প্রতিনিয়ত আমাদের চারপাশ সাজিয়ে রাখে
ছবি: স্বাতীলেখা লিপি
৪ / ১০
বারান্দার গাছে ঝুলে আছে শরিফা। গ্রিন রোড, ঢাকা, ১৫ জুলাই ২০২৬
ছবি: প্রবীর পাল
৫ / ১০
দায়িত্বের কারণে প্রিয় দলের খেলাও ঠিকমতো দেখা হয়ে ওঠে না। ছবিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল থেকে
ছবি: সংগীত কুমার
৬ / ১০
নীল আকাশের নিচে মেঘের ছায়া আর সবুজের সান্নিধ্যে প্রকৃতি আজ শান্ত রূপ ধারণ করেছে। কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ জুলাই ২০২৬
ছবি: আনিকা বিনতে আজিজ
৭ / ১০
ছত্রাকের মতো সুন্দর পরজীবী হয়তো আমাদের জীবনেও আছে। আমতলী, বরগুনা
ছবি: নিয়াজ শাওন
৮ / ১০
কালীগঙ্গা ও বেলুয়া নদীর মোহনা, শ্রীরামকাঠি, পিরোজপুর
ছবি: জুয়েল আহমেদ
৯ / ১০
যেখানে শান্তি, সেখানেই ঘুম। ছবিটি রাজধানীর মান্ডা এলাকার হিরু মিয়া রোড থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. শফিকুল ইসলাম জয়
১০ / ১০
বৃষ্টির পর রাস্তায় জমে থাকা জলে গাছের প্রতিবিম্ব। ছবিটি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোলা।
ছবি: সানজিদা সিদ্দিকা