পাঠকের ছবি

১ / ৭
200. সড়কের গাছ কেটে নেওয়ার পর স্থানীয় লোকজন নিজ উদ্যোগে নতুন করে গাছ লাগিয়ে সবুজের আচ্ছাদন তৈরি করেছেন। স্থানীয় লোকজন এ সড়ককে ‘অক্সিজেন রোড’ নামে ডাকেন। ছবিটি গত সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলিয়া মাদ্রাসা সড়ক থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
২ / ৭
রোদে পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন এক কৃষক। গাইবান্ধার ভরতখালী ইউনিয়নের ভাংগামোড় গ্রাম থেকে এ ছবি সম্প্রতি তোলা
ছবি: কাওছার আহাম্মেদ
৩ / ৭
ডুমুর আমাদের দেশের অতিপরিচিত একটি ফল। ছবিটি নওগাঁ সদর থেকে সম্প্রতি তোলা।
ছবি: ইউনুস আলী ফাইম
৪ / ৭
গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারী বর্ষণের ফলে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বর্ষার পানিতে শিশু–কিশোরেরা মেতে উঠেছে আনন্দে। ছবিটি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ১৪ আগস্ট তোলা।
ছবি: নবিরুল অন্তর
৫ / ৭
কুড়িগ্রামের রৌমারীতে ঠিকানার দাবিতে ৩৫টি ভূমিহীন হরিজন পরিবার মানববন্ধন করেছে। গত সোমবার বিকেলে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের আয়োজনে রৌমারী উপজেলা পরিষদ গেট–সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন করা হয়। এ সময় জমিসহ ঘর, স্থায়ীভাবে কর্মসংস্থান, শিশুদের পাঠদানের সুযোগ করে দেওয়া, চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ সরকারি সব সুযোগ-সুবিধার দাবি নিয়ে বক্তব্য দেন হরিজন সম্প্রদায়ের লোকেরা।
ছবি: আবু সাইদ
৬ / ৭
শিমুলগাছ। ত্রিশাল, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাহ বিলিয়া জুলফিকার
৭ / ৭
আখের মৌসুম। খেত থেকে আখ তুলে চাষিরা সড়কে রাখছেন। এখান থেকে নানা পরিবহনে এ আখ চলে যাবে জেলার বিভিন্ন প্রান্তে। ছবিটি গত সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলিয়া মাদ্রাসা সড়ক থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন