পাঠকের ছবি

১ / ৯
ধানখেতে ভোরের শিশির। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ২৮ অক্টোবর
ছবি: মাসুদার রহমান
২ / ৯
ঘুমেই আরাম, আরামেই ঘুম। লালকুঠি, মিরপুর-১, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৯
একখণ্ড মেঘ এসে পড়েছে পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের ওপর। এতে কিছুটা লুকোচুরি খেলছে সূর্য আর প্রকৃতি। ছবিটি সম্প্রতি কপোতাক্ষ নদ থেকে তোলা
ছবি: রিয়াদ হোসেন
৪ / ৯
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। খেজুর রস সংগ্রহের প্রস্তুতি। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৫ / ৯
শীতের আগমনী বার্তা প্রকৃতিতে বিদ্যমান। সুন্দর ফুলের সমারোহে ভরে গেছে প্রকৃতি। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিসা সরকার
৬ / ৯
নিষ্ঠুর শৈশব! ওর থাকার কথা ছিল স্কুলের সবুজ চত্বরে অথচ ও কাজ করছে মেশিনারির দোকানে। এভাবেই বঞ্চিত হচ্ছে ওর প্রাপ্য অধিকার থেকে। ছবিটি গত ২০ অক্টোবর ঢাকার একটি সড়কের পাশ থেকে তোলা
ছবি: মো. বিল্লাল হোসেন
৭ / ৯
এখনো গ্রামাঞ্চলে ফুটবল অনেক জনপ্রিয় খেলা। ফসলের মাঠে কাজ না থাকায় সবাই মেতে উঠেছে ফুটবল খেলা দেখতে। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ফুটবল মাঠ থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৮ / ৯
আমাদের ঢাকা শহরের একটা অংশ। যত দূর দৃষ্টি যায় শুধু দালানকোঠা। শহরের সবুজ অংশ তেমন চোখে পড়ছে না। খেলার মাঠ, সংরক্ষিত বনাঞ্চল ও জলকর থাকলে আমরা দেখতাম অন্য ঢাকাকে। রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে ২৭ অক্টোবর তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৯ / ৯
প্রকৃতির নিজ হাতে আঁকা মায়াবী নৈসর্গিক দৃশ্য। দেয়ালিয়াপাড়া গ্রাম, ভালুকা উপজেলা, ময়মনসিংহ, ২৮ অক্টোবর
ছবি: সফিউল্লাহ লিটন