পাঠকের ছবি (১০ মার্চ ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
জীবনের সব আয়োজন শেষ। সর্বস্ব হারিয়ে আজ পথই হলো শেষ ভরসা। দুঃখ আজ নিত্য সঙ্গী, ক্ষুধাও রয় অঙ্গাঙ্গি। ছবিটি সম্প্রতি ধানমন্ডি-২–এর লেকপাড় থেকে তোলা
ছবি: আল আমিন জুয়েল
২ / ৮
ভোরে কুয়াশার মধ্যে ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। মধ্যপাড়া ভরমোহনী, সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৩ / ৮
সন্ধ্যা না, দুপুরের ছবি। পাতা ঝরে যাচ্ছে। মানুষের জীবনও পাতার মতো ঝরে যায়। কত কত মানুষ ঝরে গেল। আর দেখি না তাদের। আর কখনো দেখব না। একদিন আমিও ঝরে যাব। ভালো লাগে না। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৪ / ৮
তোমাদের শহরে আমিও বাঁচতে চাই!  জাতীয় গ্রন্থাগার, আগারগাঁও। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রওশন জাদীদ
৫ / ৮
টিসিবির পণ্য কিনতে ভিড়। তালাইমারি, রাজশাহী, ৮ মার্চ
ছবি: সাদিয়া আলম রূপন্তী
৬ / ৮
ইট–পাথরের শহর। চারপাশে গাড়ির তীব্র হর্ন আর অসহনীয় শব্দদূষণ। মাঝেমধ্যে হকারের হাকডাক। তার মধ্যেই ধুলার সমুদ্রে হাবুডুবু খেয়ে রোড ডিভাইডারে দাঁড়িয়ে আছে একটি শিমুলগাছ। তার গায়েও লেগেছে বসন্তের ছোঁয়া। শহুরে জীবনে টকটকে লাল ফুলগুলো ছড়াচ্ছে বসন্তের ছোঁয়া। হয়তো কখনো দু–একটি কোকিল গাছের ডালে বসে ডেকেছে কুহু। নীলক্ষেত মোড়, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ৮
তিন সহোদরের এক নিবিড় ও অকৃত্রিম ভালোবাসা। ডেলটা হাসপাতাল, মিরপুর-১, ঢাকা, ৯ মার্চ ২০২৬
ছবি: সুদীপ্ত কুমার হোড়
৮ / ৮
চন্দ্র ও নদী!  যমুনা নদী, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রওশন জাদীদ