পাঠকের ছবি

১ / ৭
জাদুর শহর ঢাকার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক এই ‘শেখ হাসিনা সরণি’। দেশের একমাত্র ১৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়েটি লোকমুখে পূর্বাচল ৩০০ ফিট নামে পরিচিত। সাড়ে ১২ কিলোমিটারের সড়কটিতে বাধামুক্ত গাড়ি চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ইউ লুপ ও আন্ডারপাস। এক লেন থেকে অন্য লেনে গাড়ি যেতে রয়েছে পাঁচটি ইন্টারসেকশন। এ সড়কের মাঝবরাবর ওপর দিয়ে ভবিষ্যতে ছুটবে মেট্রোরেলও। ৩০০ ফিট পূর্বাচল, শেখ হাসিনা সরণি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
২ / ৭
হেমন্তের ধান কাটার পর জমিতে পিচ বানিয়ে ক্রিকেট খেলা। গফরগাঁও, ময়মনসিংহ, ৩০ নভেম্বর
ছবি: কামাল হোসেন
৩ / ৭
‘আজ আমি কোথাও যাব না’—গাছের ডালে বেড়ালছানাটা। শের এ বাংলা নগর, ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: ইত্তেফা জাহান
৪ / ৭
বাংলার চিরায়ত রূপ। গফরগাঁও, ময়মনসিংহ। ৩০ নভেম্বর
ছবি: কামাল হোসেন
৫ / ৭
ঘন কুয়াশাচ্ছন্ন শীতের সকালে আলো জ্বালিয়ে চলাচল করছে পরিবহন। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার বড়বিলা থেকে ২৯ নভেম্বর তোলা
ছবি: কারিমুল হাসান
৬ / ৭
প্রকৃতিই কেবল প্রকৃত রং ধারণ করে, প্রস্ফুটিত জবা। শশীলজ, ময়মনসিংহ, ৩০ নভেম্বর
ছবি: আশিক মুরাদ
৭ / ৭
প্রকৃতিতে উঁকি দিয়ে মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়াচ্ছে ঢ্যাঁড়স ফুল। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম