শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’–এর আহ্বায়ক কমিটি গঠন হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন এবং একটি শক্তিশালী, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক অ্যালামনাই প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরকে আহ্বায়ক এবং ডা. মুহ. জহুরুল হককে সদস্যসচিব হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. জিয়াউর রহমান জিয়া, ডা. আ খ ম আনোয়ার হোসেন, ডা. মো. সারোয়ার হোসেন।
সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. আনিসুর রহমান, ডা. জহিরুল ইসলাম জহির, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান, ডা. এম এম নাসিমুজ্জামান ও ডা. আমিনুর রহমান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।