সিডনিতে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনির বেক্সলির ম্যানর হলে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী আড্ডা। গত রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রঙিন এই অনুষ্ঠানের আয়োজন করে নারীদের সংগঠন ফাগুন হাওয়া ইনক অস্ট্রেলিয়া। ফাগুন হাওয়ার এই বৈশাখী আড্ডার যাত্রা শুরু ২০১৭ সালে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ হাইকমিশনের সিডনি অফিসের কনস্যুলেট জেনারেল খন্দকার মাকসুদুল আলম। ধন্যবাদ বক্তব্য দেন ফাগুন হাওয়ার সভাপতি তিশা তাসমীম তানিয়া এবং সাধারণ সম্পাদক সাজেদা আক্তার।
অনুষ্ঠানের খাবারের তালিকায় ছিল চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী খাবার। সঙ্গে ছিল মিষ্টি, দই, চিড়া, রসগোল্লা। বিভিন্ন ভর্তার সঙ্গে ভেন্যুতেই গরম-গরম ইলিশ মাছ ভাজার আয়োজনও ছিল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসব রয় এবং রিনি হালদার। বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় কিশলয় কচিকাঁচা গ্রুপ, আকিদুল ইসলাম, দেবী সাহা, মুনা মোস্তফা, বঙ্গজ ব্যান্ড (মামুন এবং তাঁর দল), চারু (নামিদ এবং তাঁর দল), ব্যান্ডদল কৃষ্টি, আদ্রিতা আকাশ, তাসিন মনজুর এবং নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির মৌসুমী সাহা এবং তাঁর দল।
অনুষ্ঠানে বাংলাদেশি কাউন্সিলর এবং কমিটির বিভিন্ন রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেরাদের দেওয়া হয় পুরস্কার। আর সবার জন্য ছিল র্যাফেল ড্র।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শাহে জামান, নাজমুল হক, হেমা রেজওয়ান, কিশোয়ার আক্তার, মোহাম্মদ জাহিদ হোসেন, সুকান্ত পাল, মোহাম্মদ বেলায়েত, এনামুল হক, মাহফুজ আহমেদ, আবদুল্লাহ মামুন, পৃথিবী, আয়েশা তন্বী, ফাতেমা মোহাম্মদ, মিল্টন আহমেদ, জাকির হোসেন, মোমিন সবুজ ও আবদুস সামাদ।