সিডনিতে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি উদ্যাপন

সিডনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্বের ঐতিহ্যবাহী দলিল হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই আনন্দ সভা করে আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখা।
অনুষ্ঠানে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপনের অনুষ্ঠানসূচি নিয়েও মতবিনিময় করেন নেতারা। সভায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন।
এ ছাড়া সংগঠনের সভাপতি ড. আবদুর রাজ্জাক, সহসভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলালসহ অন্যান্য নেতারা এবং সিডনিপ্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।