ভালোবাসা কখনো
নীল জলরাশির গভীরতা।
কখনো বা
খোঁপায় জড়ানো রাধাচূড়া,
বকুল কিবা মল্লিকা ৷
কখনো বা রোমান্স কখনো দায়বদ্ধতা
ভালোবাসা কী কোনো দিবসের ফ্রেমে বেঁধে হয়?
ভালোবাসা
সুপ্ত মনের অসীম নিশিতে সদা জাগ্রত রয়৷
যখন
আকাশ মাটি পাহাড় চূড়ায়
কুমারী মেয়ের হৃদয় কাঁপানো কবুল শব্দটি
প্রতিধ্বনিত হয়, ভালোবাসার পবিত্রতা তখন
সুন্দর এ বসুন্ধরায় সুখের নীড় হয়ে রয়।
যখন সিথির সিঁদুর
সাত পাঁকের বাঁধনে বেঁধে নেয়,
তখন
ভালোবাসার সুরধ্বনি
ফাল্গুনি হাওয়ার দিলরুবাতে ভেসে বেড়ায়
যখন তীব্র সব ব্যথার গগনবিদারী চিত্কারে
লেবার রুমের কংক্রিটগুলো
ক্ষয়ে ক্ষয়ে যায়...।
তখন নবরূপে
পৃথিবীতে ভালোবাসার শুভাগমন হয়৷
ভালোবাসা!
লাল বেনারসি বেয়ে
সাদা কাফনে জড়ায়৷
ভালোবাসা
সারা বেলা সারাক্ষণ হৃদয় কাঁদায়৷
(লেখিকা অস্ট্রেলিয়ার পার্থপ্রবাসী)