আফগানী আলী, বিবি দুররে ও বেন রবার্ট স্মিথ কাহন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অস্ট্রেলিয়ান এসএএস কর্পোরাল বেন রবার্টস-স্মিথ (বাঁয়ে)। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সামরিক সম্মাননা ভিক্টোরিয়া ক্রসে ভূষিত হওয়ার পর তিনি রানির সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। ১৫ নভেম্বর ২০১১ফাইল ছবি: রয়টার্স

আফগানিস্তানের পাহাড়ি এক গ্রামে ২০১০ সালে সন্ধ্যা ঘনাচ্ছে। সেই গ্রামের মাটির সাদামাটা এক ঘরের মালিক আলী ও বিবি দুররে। জরাজীর্ণ পাকশালায় বিবি দুররে পরিবারের জন্য রাতের খাবার বানানো শেষ করল। এখন অপেক্ষা স্বামী আলীর জন্য। সে এলেই সাত সন্তানসহ তারা খাবে। তবে অন্য দিনের মতো অপেক্ষার শেষ হলো না। আলী ফিরল না। আর কখনোই ফিরবে না সে।

কী হয়েছিল আলীর

ওই সন্ধ্যায় আলী কাজের শেষে মালিকের কাছে মেশিনে ভাঙানো আটা বুঝিয়ে দিয়ে এক বন্ধুর সঙ্গে মাঠের ঘাসেই চা বা কফির কাপ হাতে একটু বিলাসিতায় গা এলিয়ে দিল। তখনই ঘটল সেই ঘটনা।

উড়োজাহাজ নামল পাহাড়ে। উড়োজাহাজ থেকে নামল অস্ট্রেলিয়ার সেনাদল। দলের নেতা বেন রবার্ট স্মিথ। লম্বাচওড়া ও শক্তপোক্ত বেনের চোখ পড়ল আয়েশ করে চা খাওয়া আলীর দিকে। আফগানি আলীর ভয়হীন মুখে হাসি ছড়িয়ে ছিল। কী ঘটল মুহূর্তে!

বেন রবার্ট স্মিথ বারুদের মতো জ্বলে উঠল। নিরস্ত্র আলীকে ধরে লাথি দিতে দিতেই পাহাড়ের খাড়া থেকে নিচে ছুড়ে দিল। পরবর্তী সময়ে বেনের সঙ্গী সৈনিক আদালতে বেনের যুদ্ধাপরাধের বিষয়ে সাক্ষ্য দেওয়ার সময় বলেছিল, পাহাড় থেকে পড়তে পড়তে ঠোক্কর খাওয়ার সময় আলীর দাঁত ভেঙে রক্তাক্ত আলীর আগেই তার দাঁত নিচে পড়ে।

ঘটনাটা লিখতে কষ্ট হচ্ছে। কষ্ট হলেও লেখাটা দায়িত্ব, হ্যাঁ দায়িত্ব। মানুষের জানা দরকার যুদ্ধাপরাধ কী, ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল যুদ্ধের সময়ে নিরপরাধ মানুষের রক্ষাকবজ, যুদ্ধবন্দীরও নিরাপত্তা এই আইনে নিহিত।

তবে বর্তমান সময়ে রাষ্ট্রক্ষমতায় বসা কিছু উদ্ভট পাগলের ভাষ্য, ‘আন্তর্জাতিক আইন–ফাইন কিছু নয়, আমাদের কথাই আইন।’

যাক, আসি এবার বেন রবার্ট স্মিথের আখ্যানে। যুদ্ধ শেষে বীর ফিরল দেশে। অনেক পদক ও পুরস্কার জুটেছিল তার। রানি এলিজাবেথের সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল তার। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা ভিক্টোরিয়া ক্রস সে পায়। এমনকি রানি এলিজাবেথ মারা গেল তাঁর ফিউনেরেলে বিশেষ অতিথি হিসেবে বেন রবার্ট স্মিথ গিয়েছিল। পত্রিকায় তার ছবিসহ ওই খবরও ছাপা হয়েছিল।

তারপর বেনের যুদ্ধাপরাধের খবর ছড়াল। সেসব খবরের বিরুদ্ধে সে মানহানির মামলাও করল। ৭ এপ্রিল যখন শক্তিধর রাষ্ট্রের প্রধান ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল ভঙ্গ করে ইরানের ইনফ্রাস্ট্রাকচার শুধু নয়, তাদের আড়াই হাজার বছরের ঐতিহ্যময় অস্তিত্ত্ব মুছে দেওয়ার জন্য ঝাঁপ দিতে যাচ্ছে, ঠিক ওই সকালে যুদ্ধাপরাধী বেন রবার্ট স্মিথ উড়োজাহাজে বসে, সঙ্গে তার বান্ধবী ও সন্তানেরা।

উড়োজাহাজে মাটিতে নামল। যাত্রী নামার আগেই অস্ট্রেলিয়া পুলিশ উড়োজাহাজে ঢুকে বেনকে (পত্রিকায় লিখেছে হাতকড়া পরানো হয়নি তখন) নামিয়ে এনে জেলে ঢুকিয়েছে। তার অপরাধ, পাঁচজন নিরপরাধ মানুষ সে হত্যা করেছিল আফগানিস্তানে।

ওই পত্রিকার (দ্য এজ) সাংবাদিক বিবি দুররের সঙ্গে সেদিন কথাও বলেছেন বলে লিখেছেন।

আজ পাঠকের অবগতির জন্য নিচে ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান লর কয়েকটি পয়েন্ট তুলে দিচ্ছি। এতে বুঝবেন কারা যুদ্ধাপরাধী।

কি অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল:

• কোর প্রিন্সিপালস: দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আর ডিস্টিংশন (বিটুইন সিভিলিয়ানস অ্যান্ড কমব্যাট্যান্টস), প্রোপোরশনালিটি (অ্যাভয়েডিং এক্সেসিভ সিভিলিয়ান হার্ম), অ্যান্ড প্রিকশন ইন অ্যাটাকস।

• প্রটেকশন: আইএইচএল প্রটেক্টস পিপল নট অ্যাকটিভলি ইনভলভড ইন ফাইটিং অ্যান্ড ম্যান্ডেটস হিউম্যান ট্রিটমেন্ট ফর ডিটেইনিস।

• ইট প্রোহিবিটস টার্গেটিং সিভিলিয়ানস, টর্চার, অ্যান্ড দ্য ডেস্ট্রাকশন অব এসেনশিয়াল সারভাইভাল গুডস।

• লিগ্যাল ফ্রেমওয়ার্ক: প্রাইমারিলি গভর্ন্ড বাই দ্য ফোর ১৯৪৯ জেনেভা কনভেনশনস অ্যান্ড দেয়ার অ্যাডিশনাল প্রটোকলস, আইএইচএল ইজ নিয়ারলি ইউনিভার্সালি র‍্যাটিফায়েড।

• এনফোর্সমেন্ট: ভায়োলেশনস, সাচ অ্যাজ অ্যাটাকিং সিভিলিয়ানস অর আনলফুল ডেস্ট্রাকশন, আর কনসিডারড ওয়ার ক্রাইমস, হুইচ ক্যান লিড টু ইনডিভিজ্যুয়াল প্রসিকিউশন অ্যান্ড ইনভেস্টিগেশন বাই স্টেটস অর ইন্টারন্যাশনাল কোর্টস।

• অ্যাপ্লিকেবিলিটি: আইএইচএল অ্যাপ্লাইস টু অল পার্টিস ইন আর্মড কনফ্লিক্ট, ইনক্লুডিং গভর্নমেন্ট ফোর্সেস অ্যান্ড নন-স্টেট আর্মড গ্রুপস।

এই কনভেনশনের পরিপ্রেক্ষিতে ইরানের স্কুলে বোমা ফেলে শিক্ষার্থী হত্যা যুদ্ধাপরাধ। ভিয়েতনামের মাইলাই ও সনমাইয়ে ১৯৭৩ কি ১৯৭৪ সালে ১২৭ জন নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা আমেরিকার আক্রমণকারীদের যুদ্ধাপরাধ। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে নিরীহ বুদ্ধিজীবীদের চোখ বেঁধে নিয়ে হত্যা যুদ্ধাপরাধ। গভীর প্রত্যয়, একদিন এই যুদ্ধাপরাধীদেরও বেন রবার্ট স্মিথের মতো বিচারের আওতায় আনা হবে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]