সিডনির বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
অস্ট্রেলিয়ার সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘গ্লোবাল সোর্সিং এক্সপো অস্ট্রেলিয়া’ শীর্ষক বাণিজ্য মেলা । এতে অংশ নিয়েছে বাংলাদেশ থেকে ১১টি স্টল। প্রথম দিন ১৬ জুন বাংলাদেশের ১১টি স্টলের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ও অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এই মেলায় অংশগ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
উদ্বোধনী অনুষ্ঠানে মেলার আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুলি হল্ট এবং বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবারের মেলায় বিশ্বের ২০টি দেশ থেকে ৬০০-এর বেশি প্রদর্শক অংশ নিয়েছে। এটি অস্ট্রেলিয়ার অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যিক প্রদর্শনী যেখানে পোশাক, জুতা, বস্ত্র ও গৃহসজ্জা পণ্য প্রদর্শিত হয়।