কলকাতায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের সম্পর্ক গভীর করার লক্ষ্যে সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলকাতার হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনছবি: ভাস্কর মুখার্জি

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্মরণে রাখতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার এক অভিজাত হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। এই অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে আয়োজিত বিশেষ রিসেপশন পার্টিতে যোগ দেন কলকাতার বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ সেখানকার কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা।

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলকাতার হোটেলে অনুষ্ঠানের অতিথিরা
ছবি: ভাস্কর মুখার্জি

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশফাকুর রহমান এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায়। অনুষ্ঠানে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ও পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব তাঁদের ভাষণে একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে দুই দেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করা ও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। স্মরণ করা হয় দুই দেশের মুক্তিযুদ্ধের অবদানকে। মুক্তিযুদ্ধে ভারত ও বাংলাদেশের শহীদদের এবং মুক্তিযোদ্ধাদের অবদানকে। পরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]