ফ্রান্সে শীতকালীন পিঠা উৎসব সম্পন্ন

ফ্রান্সপ্রবাসীদের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দেশের আদলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্যারিসের অদূরে ক্লিসিতে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, এ রকম আয়োজনের মাধ্যমে যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়েছে, তা প্রবাসজীবনে সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

মূল্যবোধ ও আদর্শ অনুসরণ, মানবিক মর্যাদা বৃদ্ধি, সবার মধ্যে সংহতি ও ভ্রাতৃত্ববোধ তুলে ধরে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করার জন্য নবপ্রজন্মকে বাংলা ভাষা ও বাংলাদেশি সংস্কৃতি লালনে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। কেক কাটাসহ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সব ধরনের পিঠা প্রদর্শন করা হয়।