মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’–এর ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল (ইউনিটেন)–এর শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট এবং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) ও আদিবা আহমেদ (ইউপিএম), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম খোকন (মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি) ও সাবরিনা সুচনা (আলফা); সাংগঠনিক সম্পাদক রাজিউজ্জামান স্বপ্নীল (এপিইউ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরাফি সরকার মইন (কেএলইউএসটি) ও অর্থ সম্পাদক ফারিয়া ফারা (ইউপিএম)।
এ ছাড়া শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা রুসো, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক রুম্মান আলভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম চৌতি, ক্রীড়া সম্পাদক জাবেদ হাসান সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক নিসাত নাওয়ার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক নাওহা, আইনবিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, সংগ্রহবিষয়ক সম্পাদক তাজ মুনসি, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু এবং ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বিস্তৃতভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ২৬টি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সামনের দিনগুলোতে আমরা আরও বিভিন্ন আয়োজন, নতুন উদ্যোগ এবং শিক্ষার্থীদের ইতিবাচক পরিচিতি তুলে ধরার ওপর গুরুত্ব দেব, যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের পরিচয় ও অর্জন গর্বের সঙ্গে তুলে ধরতে পারে।
বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার নতুন কমিটি ঘোষণা, আসিফ রহমান ভূঁইয়া সভাপতি ও তাসফিয়া আরেফীন সাধারণ সম্পাদক নির্বাচিত
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ হবে।’
২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ছাত্রসংগঠন। বর্তমানে দেশটিতে অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য তৈরিতে সংগঠনটি কাজ করে আসছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত দিকনির্দেশনা, শিক্ষা ও কল্যাণমূলক সহায়তা, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে বিএসওএম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে আসছে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]