নারীবিষয়ক ওআইসি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
পাকিস্তানে ১২-১৩ জুলাই ২০২৬–এ অনুষ্ঠিতব্য নারীবিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল শনিবার ইসলামাবাদে আসেন। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। মন্ত্রীর সহধর্মিণী চিকিৎসক শরীফা করিম স্বর্ণা তাঁর সফরসঙ্গী হিসেবে ইসলামাবাদে আসেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে আছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব মো. মাহমুদুল হক।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
মন্ত্রী ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা–কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। বিজ্ঞপ্তি