উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে পঞ্চকবিকে স্মরণ

ফ্রান্সের উবারভিলিয়ে শহরের স্পেস রনদি মিলনায়তনে গত শনিবার, ২১ মার্চ ২০২৬ সংগীত, নৃত্য ও কবিতা সমন্বয়ে পঞ্চকবির স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলা সাহিত্যের পঞ্চকবি নামে পরিচিত, যাঁরা কবিতা লেখার পাশাপাশি একই সঙ্গে গীতিকার, সুরকার এবং গায়ক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের সৃষ্টিকর্ম নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার ও সভাপতি কিরণ্ময় মণ্ডলের সূচনা কথনের মধ্যে দিয়ে শুরু হয় পঞ্চকবি স্মরণসন্ধ্যা। শুরুতেই পঞ্চকবির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়, এর পরপরই রজনীকান্ত সেনের ‘তুমি নির্মল কর মঙ্গল করে‘ সংগীত সমবেতভাবে গাওয়ার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীদের পরিচয় পরিচয়পর্ব যৌথভাবে উপস্থাপনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ রোমানা আফরোজ ও সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা বড়ুয়া।

সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন সংগঠনের সভাপতি কিরণ্ময় মণ্ডল ও সদস্য শার্মিষ্ঠা বড়ুয়া।

অনুষ্ঠানে সংগীত পরিচালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি রোজী মজুমদার এবং সহযোগিতায় ছিলেন সংস্কৃতি বিভাগের নির্বাহী সম্পাদক সুস্মিতা বড়ুয়া, নৃত্য পরিচালনায় সংগঠনের নৃত্য বিভাগের নির্বাহী সম্পাদক জি এম শরিফুল ইসলাম, যন্ত্র নির্দেশিকা ছিলেন সংগঠনের সহসভাপতি সাগর বড়ুয়া, সহযোগিতায় ছিলেন সহসাধারণ সম্পাদক প্লাসিড শিপ্পন রিবেরু।

এ ছাড়া প্রযুক্তি পরিকল্পনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার। আপ্যায়ন, মঞ্চ প্রস্তুত এবং অনুষ্ঠান সহযোগী ছিলেন কার্যকরি পরিষদ সদস্য নির্মল দে, সহসাধারণ সম্পাদক দুলাল চন্দ মিশেল, প্রচার, তথ্য ও মিডিয়া বিভাগের নির্বাহী সম্পাদক শিমুল রায়, সহসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রায়হান।

উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দের যে সব শিশুশিল্পীরা অনুষ্ঠানে অংশ নেয়—

নৃত্যে—আরাধ্যা, নিশিতা, নাতাশা, পিয়াশা, নিশিতা-১, অন্নয়, নেহা, রজনা, অঞ্চিতা, নৌরিতা, অনন্দিতা, সৃজিতা, নিশিতা-২, প্রত্যুশি।

গানে—সুস্মিতা, আয়ুচ, অভিক, রিধন, আদ্রিকা, সঞ্জিত, দিশান, দেবোস্মিতা, বর্ণো, ঝিনু, দীপান্নিতা, জয়ন্ত, আন্তোরা, অর্ণব, অহনা, শুওমিক, নিকোলা, শোম্মো এবং মুক্তা, আরিয়ান ।

গানে উদীচীর যেসব শিল্পী অংশ নেয় তাঁরা হলেন অমি তালুকদার, চামেলী ভট্টাচার্যজি, ছুটি বিশ্বাস, রাখি রায়, শর্না বণিক, উর্মি বড়ুয়া, মমতা দেবনাথ, শুভ দে, জোসনা সূত্রধর, সুস্মিতা বড়ুয়া, শঙ্কর ডেভিড ক্রুজ, শফিকুল ইসলাম রায়হান, মনোধির বোস, সাগর বড়ুয়া, কিরণ ময় মণ্ডল, রোজী মজুমদার।

নৃত্যে উদীচীর যে সব শিল্পী শালিনী, শ্রেয়া ও জিএম শরিফুল ইসলাম।

আবৃত্তিতে উদীচীর যে সব শিল্পী শর্মিষ্ঠা বড়ুয়া, কিরণময় মণ্ডল।

সবশেষে উদীচী ফ্রান্স সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।