আনন্দমুখর পরিবেশে কানাডার ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টারের বার্ষিক পিকনিক

ছবি: লেখকের পাঠানো

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টারের (এমবিএলসি) বার্ষিক পিকনিক গত শনিবার (২ সেপ্টেম্বর) লা-ব্রেইরিয়ার পার্কে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা একত্রিত হয়ে একটি দিনটি উপভোগ করেন।

ছবি: লেখকের পাঠানো

কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি শিশুদের মধ্যে বাংলা ভাষা (পড়া, লেখা ও বলা), গান ও নাচ শিক্ষা দেওয়া এবং বাঙালি বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মূল লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করে আসছে। তার পাশাপাশি এই স্কুলের সঙ্গে ম‍্যানিটোবার সরকারি স্কুল ডিভিশনের কোলাবরেশন রয়েছে। এই স্কুলে পড়াশোনা করে যেকোনো শিক্ষার্থী হাইস্কুলে চারটি ক্রেডিট নিয়ে হাইস্কুল থেকে পাস করে বের হতে পারে। এই চারটি ক্রেডিট দেওয়া হয় বাংলায় রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিংয়ের ওপর।

এই পিকনিকে সুস্বাদু খাবারের পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন মজার খেলা এবং বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে এবং শিক্ষকদের সঙ্গে আনন্দঘন সময় কাটায়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]