নিউজিল্যান্ডে বাংলা ১৪৩৩ বর্ষবরণ উৎসব, আয়োজনে সম্প্রীতি এন জেড

ছবি: মনময় রাতুল

শহরের মাউন্ট রস্কিল ওয়ার মেমোরিয়াল হলে ১৮ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরের সূচনাকে পালন করা হয়! বর্ষবরণকে সামনে রেখে পুরো হল রঙিন কাগজ, ব্যানার এবং শিশুদের আঁকা ছবি দিয়ে সজ্জিত করা হয়।

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের আয়োজন শুরু করা হয়! শোভাযাত্রায় শিশু–কিশোর, নারী-পুরুষ সবাই মুখোশ, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন! স্থানীয় সংসদ সদস্য কার্লোস চিউং শোভাযাত্রায় যোগ দেন!

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

বাঙালি রেস্তোরাঁ, পার্বণ টেস্টি কিচেন এ উপলক্ষে খাবারের স্টলের ব্যবস্থা করে! সংগঠনের শিশুরা ছোট ছোট স্টল সাজায়, যা দর্শকদের আকৃষ্ট করে!

ছবি: মনময় রাতুল

এরপর শুরু হয় সম্প্রীতির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন! গান–নাচ–আবৃত্তির মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া শুরু হয়! আমন্ত্রিত অতিথিদের মধ্যে ড. কার্লোস চিউং তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সম্প্রীতির আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসে এই আয়োজন করার জন্য! এর মাধ্যমে নতুন প্রজন্ম কীভাবে তাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারে, সে বিষয়ে তিনি গুরত্ব আরোপ করেন!

ছবি: মনময় রাতুল

সামান্য বিরতির পরে শুরু হয় প্রবাসী বাংলাদেশি মিউজিক্যাল ব্যান্ড স্যান্ডপাইপারসের সংগীতসন্ধ্যা! একের পর এক জনপ্রিয় গানের সঙ্গে দর্শকেরা মেতে ওঠেন!

প্রায় দুই শতাধিক মানুষের অংশগ্রহণে সম্প্রীতির বর্ণিল এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের বাংলা নতুন বছর ১৪৩৩–এর একটি চমৎকার সূচনা এনে দিয়েছে!

ছবি: মনময় রাতুল