বয়স কথা শোনে না

অলংকরণ: মাসুক হেলাল

বয়স তো আমার কথা শোনে না
চেল চেলাইয়া চলে সময় বারন সে মানে না।
রাত আসে সাথে নিয়ে অমানিশা অন্ধকার
ভোর এসে দিয়ে যায় নতুন দিন আবার।
পাকছে মাথার চুল ধরবে হাড়ে ঘুণ
অচিন পাখি ডাকবে বলে আমার কথা শুনো।
জীবন গেল ভেবে ভেবে বয়স আছে পড়ে
কর্ম আমার রইল বাকি দেখি স্বপ্ন দিনে।
বসে বসে ভাবে নয়ন করে হায় হায়!
বয়সের কাছে আমি কেন হলাম অসহায়?
দিনের সূর্য দিন শেষে একা যায় নেমে  
মানবজীবন হয় না যাপন যদি না মজে প্রেমে।
ফেলে আসা দিনগুলো হাত ইশারায় ডাকে
বোঝে না সে জীবন-ট্রেন শুধুই চলে একদিকে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]