ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (ইবিজেএ)-এর ২৫ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত রোববার (১৭ মে) ভার্চ্যুয়াল সভার মাধ্যমে দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় আহ্বায়ক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব এসকে এমডি জাকির হোসেন সুমন এবং সদস্য কামরুজ্জামান ভূঁইয়া ডালিম। সভায় জানানো হয়, সংগঠনটির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে পুরোনো কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
ভার্চ্যুয়াল বৈঠকের শুরুতে ইতালির ভেনিস থেকে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ উল্লাহ সোহেল। পরে সংগঠনের সদস্যরা বক্তব্য দেন এবং আহ্বায়ক কমিটির সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে আহ্বায়ক হাবিবুর রহমান হেলাল নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে অস্ট্রিয়াপ্রবাসী মাহবুবুর রহমানকে সর্বসম্মতিক্রমে সভাপতি এবং গ্রিসপ্রবাসী জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহসভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল (ইতালি) এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রিস)।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান হেলালকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন। পরে নবগঠিত কমিটি পারস্পরিক আলোচনার মাধ্যমে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।
পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন সভাপতি মাহবুবুর রহমান (অস্ট্রিয়া), সিনিয়র সহসভাপতি এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহসভাপতি জাকির হোসেন সুমন (ইতালি), সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (গ্রিস), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রিস), অর্থ সম্পাদক কবির আহমেদ (অস্ট্রিয়া), সহ-অর্থ সম্পাদক তাহির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক রহমান মাহবুবুর (সুইজারল্যান্ড), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ইমরুল হাসান (গ্রিস), দপ্তর সম্পাদক মুহাম্মদ উল্লাহ সোহেল (ভেনিস), আন্তর্জাতিক সম্পাদক শাহ সোহেল আহমেদ (প্যারিস), প্রচার সম্পাদক কাজী মাহফুজ রানা (আয়ারল্যান্ড), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খন্দকার মেবিজ পরমা (গ্রিস), মহিলাবিষয়ক সম্পাদক নাজনীন আক্তার (ইতালি), সাংস্কৃতিক সম্পাদক ইসমাঈল হোসেন স্বপন (ইতালি), ক্রীড়াবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত খোকন (প্যারিস), অভিবাসনবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব (জার্মানি) এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম টগর (ইতালি)।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাবুল আহমদ (প্যারিস), আবু সাঈদ রিয়াজ (ইতালি), সুফিয়ান আহমদ (প্যারিস), ফাহিম হোসেন মুন্না (ইতালি), রফিকুল ইসলাম (ইতালি), আবু তাহের রাজু (ইতালি) এবং জহুরুল ইসলাম মুন (পর্তুগাল)।
উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হেলাল (জার্মানি), ড. শফিকুল ইসলাম (জার্মানি), সৈয়দ কামরুল ইসলাম (ইতালি), ইদ্রিস আলী আজিজ (গ্রিস), ওবায়দুল্লাহ কয়েস (প্যারিস) এবং আজাদ মিয়া (প্যারিস)।