সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর আয়োজনে শুক্রবার (৬ মার্চ ২০২৬) সন্ধ্যায় সিঙ্গাপুরের অর্কিড কান্ট্রি ক্লাবের রয়েল পাম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল ইফতার মাহফিল।
এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের চার্জ দ্য আফেয়ার্স লুৎফুন নাহার। পাশাপাশি অতিথি হিসেবে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও সাদাত মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশের রেমিট্যান্স খাতে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি’ হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে বিডিচ্যামের পক্ষ থেকে অগ্রণী এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মো. বায়েজীদ হোসেনকে বিদায়জনিত সংবর্ধনা প্রদান করা হয়।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
বিডিচ্যাম সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সব সময় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে ফিলিপ রহমান, আসাদ মামুন, আমানুল হক আমান, নাসিরুল ইসলাম মনি, মোশারফ হোসেন, নাজমুল খানসহ অন্য কাউন্সিল সদস্যরা ও সিঙ্গাপুরে অবস্থিত ব্যবসায়ী ও তাদের পরিবারগণ, বাংলাদেশি সোসাইটির বিভিন্ন স্তরের, পেশার মানুষ অংশগ্রহণ করেন।