সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাবের আনন্দমুখর বনভোজন

অনুষ্ঠানের একাংশছবি: বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সৌজন্যে

অস্ট্রেলিয়ার সিডনির ক্রাস বুশ পার্কের মনোরম পরিবেশে গত শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হলো নারী সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া’র বর্ণিল বার্ষিক বনভোজন। সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পার্কের সবুজ চত্বর ছিল মুখর।

বিগত পাঁচ বছরের ধারাবাহিকতায় এ বছরও এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। দুপুরে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন ও সাধারণ সম্পাদক কাউন্সিলর শিরিন আক্তার উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটার মাধ্যমে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনভর হাসি-গান আর আড্ডার পাশাপাশি শিশু ও বড়দের জন্য ছিল বৈচিত্র্যময় ক্রীড়া প্রতিযোগিতা। বিশেষ করে নারীদের জন্য ‘বালিশ বদল’ এবং পুরুষদের জন্য ‘বল নিক্ষেপ’ প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া কেবল আনন্দ আয়োজনেই সীমাবদ্ধ নয়, বরং প্রবাসে এবং দেশে নানাবিধ জনকল্যাণমূলক কাজের মাধ্যমে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।