সিডনিতে ‘সুরের খেয়ায় স্বর্ণালি সন্ধ্যা’

এই সংগীতসন্ধ্যার মূল শিল্পী ছিলেন রুমানা ফেরদৌস লনীছবি: আয়োজকের সৌজন্যে

সম্প্রতি সিডনির লিভারপুল পাওয়ারহাউসে সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বাংলা গানের বিশেষ আসর ‘সুরের খেয়ায় স্বর্ণালি সন্ধ্যা’। ডেল্টা ভিশন অস্ট্রেলিয়ার আয়োজনে এই সংগীতসন্ধ্যার মূল শিল্পী ছিলেন রুমানা ফেরদৌস লনী।

অনুষ্ঠানে রুমানা ফেরদৌস লনীর কণ্ঠে রবীন্দ্রসংগীত, পুরোনো দিনের জনপ্রিয় গান, আধুনিক বাংলা গান ও লোকসুর পরিবেশিত হয়। গানের আবহের সঙ্গে নৃত্য, দ্বৈত পরিবেশনা ও ফিউশন দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া অনুষ্ঠানে কমিউনিটি ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে বিশেষ সম্মাননা জানানো হয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]