নিস্তব্ধ চোখ
ও চোখ, তুমি তো অনেক কিছু ভাবতে পারো
তবে কেন এমন উদাসীনতা!
ও চোখ, তুমি তো বলতে পারো অনেক কথা
তবু কেন এতটা নিশ্চুপ নীরবতা!
ও চোখ, তুমি তো হাসতে জানো
তবে কেন বারবার শুধু জলে ভরো!
ও চোখ, তুমি তো স্বপ্ন দেখতে জানো
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
তবে কেন দুঃস্বপ্নে জেগে ওঠো বারবার!
ও চোখ, তোমার মাঝেই তো অনন্ত আকাশ
তবু কেন এতটা সীমাবদ্ধ করে রাখো নিজেকে?
ও চোখ, তুমি তো ডানা মেলে উড়তে জানো
তবে কেন এতটা আড়ষ্ঠতা?
ও চোখ, তুমি তো ভালোবাসতে পারো
তবে কেন দ্বিধাহীন হতে পারো না!
ও চোখ, তুমি তো অসীমের পানে ছুটে যাও
তবু কেন বারবার ফিরে ফিরে চাও!
ও চোখ, তোমার মাঝেই তো আশার আলো
তবু কেন খুঁজে ফেরো শুধু আঁধার কালো!
ও চোখ, তুমি তো দৃষ্টি মেলো পরম দৃঢ়তায়
তবে কেন এমন নির্ভরশীলতা?
ও চোখ, তুমি তো সবই পারো
তবে কেন নিজের একটা জগৎ তৈরি করতে পারো না!