ভিসেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের গ্রিল পার্টি
ইতালির ভিসেঞ্জা শহরের একটি স্থানীয় পার্কে গত শনিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত গ্রিল পার্টি ও মিলনমেলা। অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে একত্র হন বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা।
আয়োজকদের উদ্যোগে মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল উৎসবমুখর আবহ। অংশগ্রহণকারীরা একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রবাসজীবনের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ছালেখ আহমদ, রাসেল আহমদ, হাসনাত খান, জমির আলী, আজিজ আহমদ ও শেখ সিরাজুল ইসলাম শান্ত।
বাস্তবায়নে দায়িত্ব পালন করেন মাসুম মোস্তাফিজউর রহমান ও এমাদ উদ্দিন। এ ছাড়া সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন ফরহাদ আহমদ বাবর, মামুন খান ও মাসুম আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী আবদুল সাত্তার, আবদুল আউয়ালসহ আরও অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
প্রবাসীদের এমন মিলনমেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।