সিডনিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বিজয় দিবস উদ্‌যাপন

কনস্যুলেটের কর্মকর্তারা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বিজয় দিবস উদ্‌যাপন করেছে সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়। সিডনির বাংলাদেশ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। পরে কনস্যুলেটের কর্মকর্তারা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।