মেড ইন বাংলাদেশ!
প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝে যখন ‘মেড ইন বাংলাদেশ’ দেখি থমকে দাঁড়াতে হয়। এ দাঁড়ানোর পেছনে রয়েছে দেশজ পণ্য, বিশেষ করে পোশাকসামগ্রী। সম্প্রতি অনলাইনে প্রথম আলো পত্রিকার পাতায় দেখি বাংলাদেশের অন্যতম রেমিট্যান্স জোগানদাতা পোশাকশিল্পের কারিগরেরা রাজপথে। তখন মনটা ভেঙে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জরিপ থেকে জানা যায়, ইউরোপের চেয়ে ৪ গুণ বড় আমেরিকা মহাদেশের বাজারও তত বড়। এ মহাদেশের ৫০ রাজ্যের প্রতিটি ছোট-বড় শহরের বিশ্বখ্যাত সেন্স-ওয়ালমার্ট, কসকসহ নানা স্টোরের ক্লথ সেকশনের বিস্তীর্ণ জায়গায় দখলে বাংলাদেশি আরএমজির। থরে থরে সাজানো এ পণ্যের পেছনের কারিগরদের জীবনসংগ্রামের কথা কজনেই বা মনে রাখে।
৯০–এর দশকের কথা, চট্টগ্রাম শহরের দেওয়ানহাট, চৌমুহুনী, আগ্রাবাদ সড়কের ফুটপাতে ভোরের আলো ফোটার আগে বাসের অপেক্ষায় শত শত নারী শ্রমিকের লাইন। এখনো চোখে ভাসে, পড়ন্ত বিকেলের আলোয় হাড়ভাঙা শ্রম শেষে পতেঙ্গা ইপিজেড থেকে দল বেঁধে নারী শ্রমিকের ছুটে চলার দৃশ্য। এ যেন দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে অর্ধকোটি শ্রমিকের অন্তহীন প্রয়াস। প্রবাসীদের দাবি যেকোনো মূল্যে পোশাকশিল্পের এ সরবরাহ চেইন যেন চালু থাকে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাক–বিষয়ক দপ্তরের (ওটেক্সা) সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২৬ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১৪ কোটি ডলার; যা গত বছরের একই সময়ে ছিল ৬৪২ কোটি ডলার। আমদানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি ৬ দশমিক ১৪ শতাংশ কমে ৫ হাজার ৬৬৮ কোটি ডলারে নেমেছে। ফলে সামগ্রিক বাজারের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে কম হারে, যা দেশটির প্রতিযোগিতামূলক অবস্থানের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এ সময়ে এশিয়ার প্রধান প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ, কম্বোডিয়া থেকে ৬ দশমিক ৪২ শতাংশ ও ইন্দোনেশিয়া থেকে ২ দশমিক ৮১ শতাংশ। বিপরীতে চীন থেকে আমদানি কমেছে ২৩ দশমিক ০৮ শতাংশ, ভারত থেকে ২৫ দশমিক ১৯ শতাংশ ও পাকিস্তান থেকে ৩ দশমিক ৬৭ শতাংশ। চীন ও ভারতের মতো বড় সরবরাহকারী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান তুলনামূলক শক্তিশালী রয়েছে। তবে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যাও সামান্য কমেছে। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৫৭ শতাংশ কমেছে। তবে এ সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ বাজারের গড় পতনের তুলনায় বাংলাদেশের রপ্তানি হ্রাস পেয়েছে। গত বছরের একই সময়ে ১০ দশমিক ৯৯ শতাংশ থেকে তা কমে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে ১০ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চাহিদা তুলনামূলক হারে কমেছে।
যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপে চীন ও ভারতের বাজার কিছুটা ধীরগতিতে রয়েছে। এটি বাংলাদেশের জন্য নতুন সুযোগ। পাশপাশি ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য প্রতিযোগিতার চাপও বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে উচ্চ মূল্যের পোশাক উৎপাদন, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, উৎপাদনশীলতা গুণগত মানোন্নয়ন এবং পণ্যের গড় মূল্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানির বড় সুযোগ। যুক্তরাষ্ট্রের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল দপ্তরের (ওটেক্স) পরিসংখ্যান থেকে জানা যায়, প্রতিবছর গড়ে ৭-৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।