সিডনির নিউক্যাসেলে অস্থায়ী শহীদ মিনারে একুশে পালন

নিউক্যাসেল বাংলাদেশি কমিউনিটি (এনবিসি)-এর আয়োজনে স্পিয়ার্স পয়েন্ট পার্কে অনুষ্ঠিত কর্মসূচিতে শতাধিক প্রবাসী পরিবার অংশ নেয়ছবি: লেখকের পাঠানো

অস্ট্রেলিয়ার নিউক্যাসেলে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ৩ দশমিক ৭ মিটার উচ্চতার কাঠের পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। নিউক্যাসেল বাংলাদেশি কমিউনিটি (এনবিসি)-এর আয়োজনে স্পিয়ার্স পয়েন্ট পার্কে অনুষ্ঠিত কর্মসূচিতে শতাধিক প্রবাসী পরিবার অংশ নেয়। আয়োজকদের দাবি মতে, অস্ট্রেলিয়ায় এ ধরনের বড় আকারের কাঠের শহীদ মিনার নির্মাণ এই প্রথম। আয়োজনে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]