মা দিবসে লিখুন নাগরিক সংবাদ ও দূর পরবাসে
মা দিবস ১০ মে ২০২৬। এই দিনে নাগরিক সংবাদ ও দূর পরবাসে বিভাগের জন্য পাঠকের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে—যেখানে থাকবে মাকে নিয়ে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসার গল্প।
মা শুধু একটি সম্পর্ক নয় বরং জীবনের প্রথম শিক্ষক, সবচেয়ে নিরাপদ আশ্রয়। শহরের ব্যস্ত জীবনে কিংবা দূর দেশের প্রবাসে থেকেও মায়ের সেই মমতা, শাসন আর নিঃস্বার্থ ভালোবাসা প্রতিনিয়ত মনে পড়ে। তাই এই বিশেষ দিনে পাঠকদের কাছে আহ্বান—আপনার মাকে নিয়ে ছোট্ট স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতির গল্প লিখে পাঠান।
বিশেষ করে যাঁরা দেশের বাইরে আছেন, ‘দূর পরবাসে’ বিভাগে তাঁদের লেখা গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। সেখানে থাকতে পারে দূরত্বের কষ্ট, মায়ের সঙ্গে ফোনালাপ, কিংবা দেশে ফেলে আসা স্মৃতির কথা।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]
লেখা হতে পারে সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে।
নির্বাচিত লেখা মা দিবস উপলক্ষে নাগরিক সংবাদ ও দূর পরবাসে প্রকাশ করা হবে।
৯ মে ২০২৬–এর মধ্য লেখা পাঠাতে হবে।
*দেশের পাঠকেরা লেখা ও ছবি দেবেন [email protected]–এ।
*প্রবাসের পাঠকেরা লেখা ও ছবি পাঠাতে পারবেন [email protected]–এ।