স্পেনে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা পালিত

ছবি: লেখক

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাদ্রিদের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী অধ্যুষিত ক্যাসিনোর খোলা মাঠে। সকাল ৭:১৫ মিনিট ও আটটায় দুটি জামাত অনুষ্ঠিত হয়|প্রথম জামাতে নামাজের ইমামতি করেন বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব হাসান বিন মাহমুদুল্লাহ |দুটি জামাতে প্রায় ১৫০০০ মুসল্লী অংশগ্রহণ করেন।