সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের নতুন কমিটি, সভাপতি কামরুল ও সম্পাদক লিঙ্কন
অস্ট্রেলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে কামরুল মান্নান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে লিঙ্কন শফিকউল্লাহ নির্বাচিত হয়েছেন।
বার্ষিক সাধারণ সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং নির্বাচন কমিশনের কাছে নতুন কমিটি গঠনের দায়িত্ব হস্তান্তর করেন। নির্বাচনের দায়িত্বে থাকা আবদুল লতিফ শিকদার, তুষার দাস ও মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ অ্যালামনাই সদস্যদের উপস্থিতিতে একুশটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি গোলাম মওলা এবং এম এ আহসানুল হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী ও কোষাধ্যক্ষ জাহিদ মাহমুদ। এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে নির্বাচিত হয়েছেন সাকিনা আকতার (সাংস্কৃতিক সম্পাদক), নুসরাত হুদা কান্তা (তথ্য ও প্রকাশনা সম্পাদক), সেলিম মমতাজ (শিক্ষা ও গবেষণা সম্পাদক), নার্গিস বানু (অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক) ও হায়াৎ মাহমুদ (ক্রীড়া সম্পাদক)।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১০ জন হলেন তানিয়া ফারজানা, খায়রুল হক চৌধুরী, মোহাম্মদ নাজমুল হক, জুবায়ের মিয়া, শুভ্র প্রকাশ চৌধুরী, দিবাকর সমাদ্দার, মো. শফিকুল আলম, নুসরাত জাহান স্মৃতি, নাফিস আহমেদ খন্দকার এবং এ এস এম হালিম উল্লাহ।