বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটির সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আবদুল্লাহ আল শাহীন

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আবদুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিদায়ী কমিটির সহসভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহসভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহসম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়ত উল্লাহ (আরটিভি), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।

সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সব প্রবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]