সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের গালা নাইট

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী

অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল বুয়েট অ্যালামনাইয়ের গালা নাইট ও বার্ষিক সাধারণ সভা। দেশটিতে বসবাসরত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ২০০৯ সালে গঠিত হয় বুয়েট অ্যালামনাই, অস্ট্রেলিয়া। গত ১৭ নভেম্বর সংগঠনের নতুন পরিচালনা কমিটি নির্বাচিত করা হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন বাংলাদেশের সংগীতশিল্পী সামিনা চৌধুরী। আয়োজনে প্রাক্তন বুয়েটিয়ান ও তাদের পরিবারসহ প্রায় ৪৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।

বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার ২০১৮-২০ অর্থ বছরের জন্য গঠিত নতুন কমিটির সদস্যরা
বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার ২০১৮-২০ অর্থ বছরের জন্য গঠিত নতুন কমিটির সদস্যরা

বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার ২০১৮-২০ অর্থ বছরের জন্য গঠিত নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। সাধারণ সম্পাদক পারভেজ এহসান। অস্ট্রেলিয়ায় বসবাসরত বুয়েটিয়ানদের একত্রিত এবং সকলের পেশাদারি উন্নয়নে সহযোগিতার জন্য বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া আরও কাজ করবে বলে জানালেন পারভেজ এহসান।