সিডনিতে নারী ও শিশু নির্যাতন বন্ধে কর্মসূচি

অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল হোয়াইট রিবন ডে অনুষ্ঠান। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জনসচেতনতা গড়ে তোলার যেকোনো কার্যক্রমকেই অস্ট্রেলিয়ায় হোয়াইট রিবন নামে আখ্যায়িত করা হয়।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সচেতন করতেই এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশি কমিউনিটি নিউজ পোর্টাল নবধারানিউজ.নেট নর্থ রিচমন্ড এবারও এ কার্যক্রমের আয়োজন করে। গত ১৬ নভেম্বর রোববার সিডনির ওয়ালি পার্কের একটি ফাংশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন রোধে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন।