মনের বাড়ি

ফাইল ছবি

আমার মনের বাড়ি মেঘের ওপরে
তাই মনের আকাশে কখনো মেঘ জমে না
মেঘহীন আকাশ থেকে কখনো বৃষ্টি পড়ে না।
মেঘের সাথে মনের আঁতাত আমি সূত্রহীন
ভালো হতো যদি মনটাকে করা যেত বন্দী
মেঘের সাথে মনের কখনো হতো না সন্ধি।  
মনের বাড়ির শক্ত দেয়াল অরক্ষিত দরজা
ভেতরে ফুলের বাগান প্রেমে সিক্ত বাতাস
অনুপ্রবেশ ঘটতে পারে একটু পেলেই  আভাস।
*লেখক: শাহেদ ইমাম নয়ন, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র