সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি মনির, সা. সম্পাদক অমিত

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০২০-২২ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান। আর নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি এ কে এম মনির হোসেন পাঠান
ছবি: বিজ্ঞপ্তি

এ ছাড়া সহসভাপতি পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমানউল্লাহ এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাহী প্রকৌশলী মো. রুকুনুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান (সেজান), সাংগঠনিক সম্পাদক পদে উপবিভাগীয় প্রকৌশলী শুভ্র দাস নির্বাচিত হয়েছেন।

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী
ছবি: বিজ্ঞপ্তি

প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির এ নির্বাচনে ৮৩ শতাংশ প্রকৌশলী সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এর আগে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন ও ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি