অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ বরিশালের কমিটি গঠন

অগ্রণী ব্যাংক গৌরনদী শাখার মো. ওমর ফারুক মশিউর সভাপতি, বরিশাল সদর রোড শাখার মো. সোলায়মান সিকদার শুভ সাধারণ সম্পাদক

অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ বরিশালের আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়েছে। অগ্রণী ব্যাংক গৌরনদী শাখার মো. ওমর ফারুক মশিউর সভাপতি, বরিশাল সদর রোড শাখার মো. সোলায়মান সিকদার শুভ সাধারণ সম্পাদক এবং চকবাজার করপোরেট শাখার নূর মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গতকাল রোববার অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান জুয়েল এ কমিটির অনুমোদন দেন।

কমিটির সহসভাপতি হয়েছেন চকবাজার করপোরেট শাখার কর্মকর্তা খন্দকার মাকসুদুল করিম, বাটাজোর শাখার তাপস বণিক, রাহুতকাঠি বন্দর শাখার বরুণ চন্দ্র মণ্ডল ও মাদারকাঠি শাখার জিয়াউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পুরান বাজার শাখার মনোজ প্রভাকর, সদর রোড শাখার মো. হাসান সিদ্দিকী সানি, সার্কেল সচিবালয় বরিশালের জিএম মাজহারুল ইসলাম ও চকবাজার কর্পোরেট শাখার মো. কামরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদে নলছিটি শাখার সাইফুল ইসলাম শুভ ও মো. শফিকুল ইসলাম, কাশিপুর বাজার শাখার মো. গোলাম কুদ্দুস। দপ্তর সম্পাদক রাজাপুর শাখার মো. রাজু আহম্মেদ মিয়া, প্রচার সম্পাদক প্যাদারহাট শাখার মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ সদর রোড শাখার কমল মিস্ত্রী, ক্রীড়া সম্পাদক গৌরনদী শাখার উজ্জ্বল কুমার দাস, আইন সম্পাদক সার্কেল সচিবালয় বরিশালের রাইহান রাব্বি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক গৌরনদী শাখার মো. মুশফিকুর রহমান সাইফ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন চকবাজার করপোরেট মাখার মাজহারুল ইসলাম, ধামুরা শাখার অলোক দাস ও স্টিমারঘাট শাখার মো. কাইউম। বিজ্ঞপ্তি