মুক্ত আসর ও `আমিই নজরুলে’র আয়োজন ‘অঞ্জলি লহে মোর’

ছবি : বিজ্ঞপ্তি

গতকাল ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে, সোমবার, বিকেলে ৪টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানটের বক্তৃতা কক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে `মুক্ত আসর’ ও `আমিই নজরুল’ এর ‘অঞ্জলি লহে মোর’ শীর্ষ শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আলোচনা, নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়।

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদদের সভাপতিত্বে ‘নজরুলের সাম্যবাদ’ ‘নজরুলের দুরন্ত শৈশব’ নজরুলের নারী, নজরুলের লাঙল পত্রিকা ও নজরুল জীবন ও সাহিত্য নিয়ে কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক সেলিম জাহান, কথাসাহিতিক মোহিত কামাল, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব নুরুন আখতার, প্রাবান্ধিক ও শিক্ষক খান মাহবুব, কবি ও শিক্ষক শরীফুল ইসলাম শরীফ।

ছবি: বিজ্ঞপ্তি

আলোচনা শেষে নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী। এছাড়া আমিই নজরুলের শিল্পীবৃন্দ গান, কবিতা ও নাচ পরিবেশন করেন। গান পরিবেশন করেন উম্মে রুমা ট্রফি, ইশরাত জাহান, সুমন চন্দ্র দাস, শায়লা রহমান, সামিয়া সাদাফ, ঝর্ণা দেবনাথ, নুরুন্নাহার মুনা ও ফাতেমা মুক্তা। কবিতা আবৃত্তি করবেনআইরিন সুলতানা, নাজমুন্নাহার মিতা ও সাহিনা মিতা এবং নাচ পরিবেশন করবেন রুবাইদা সরকার জারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।

অনুষ্ঠানটি সহযোগিতা ছিল স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইচারিতা।