মামলা

অলংকরণ: মাসুক হেলাল

মা আর ঝিমু শুক্রবার এলে সরকারি দল হয়ে যায়। বাবা হয়ে যান বিরোধী দল। ঝিমু মায়ের আদালতে একের পর এক মামলা করে বাবার বিরুদ্ধে। মা বাবার বিপক্ষে রায় দিয়ে যান। পরাজিত হয়ে বাবা পুচকি//// মেয়েকে কোলে নিয়ে ছাদে যান। আকাশ দেখেন, পাখি দেখেন, ছাদের গাছ দেখেন। ছাদ থেকে এসে পুচকি মেয়ের আরও অভিযোগ মায়ের কাছে জমা রাখে। বাবা হাসেন। মা খুব মনোযোগ দিয়ে মেয়ের কথা শোনেন আর বাবাকে শাসান।

ঝিমু: মা, বাবা আমাকে ছাদে খেলতে দেয়নি।
মা: এত বড় অন্যায়! এই, তুমি আমার মেয়েকে খেলতে দাওনি কেন?
মা এমন চাপা হেসে হেসে বাবাকে জিজ্ঞেস করেন যে কী ভালো লাগে দেখতে! কই, বাবা যখন শাড়ি কিনে দেন তখনো তো এত মিষ্টি করে মা হাসেন না।
পুচকি মেয়ে পৃথিবীতে কী নিয়ে এল যে মায়ের জীবনকে এত রঙিন করে সাজাল!
ঝিমু : মা, বাবা আমাকে পচা বলছে।
বাবা: কখন বলছি বুড়ি!

নাগরিক সংবাদ, জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

বাবা চোখ বড় করে প্রশ্ন করতেই  মেয়ে অভিমানের ডালা খুলে বসে মায়ের কাছে। একের পর এক মামলা। ঝিমু প্রতিটি মামলায়ই জিতে যায়, বাবা হেরে যান! শাস্তিস্বরূপ দুপুরে মায়ের কাছে ঘুমায়, বাবা আর ঝিমুকে পান না। ঝিমুকে না পাওয়া মানে হলো আদুরে কথা থেকে বঞ্চিত হওয়া। এই যেমন সে একটু আগেই মাকে বললো, ‘মা আমি কি পচা?’

মা–মেয়ে কত কথা বলেন। বাবা একটু কাছে আসতেই পুচকি মেয়ে ঘরফাটানো শব্দে চিৎকার করে ওঠে। যেন কঠিন সেন্সর ঝিমুর মাঝে, বাবার আসা এখন নিষেধ! এখন সময় মা আর পিচ্চি মেয়ের। গল্পের সময়। এ গল্পে বাবারা থাকেন না কখনো।

ফটিকছড়ি, চট্টগ্রাম