অনন্ত ভালোবাসা
আমি হত্যা করব তাকে
আমার সামনে আসবে যে;
আমার স্ত্রীর দিকে নজর দিবে যে,
পৃথিবীর সব পুরুষ মানুষের চোখ উপরে ফেলে
নিষ্ঠুরভাবে হত্যা করব আমি।
যেন আমার সুন্দরী প্রিয়তমাকে কেউ না দেখে।
আমার প্রিয়তমা শুধুই আমার,
শুধুই আমি দেখবো তাকে দুচোখ মেলে;
প্রাণ ভরে।
আমার স্ত্রী ও তাই
বিশ্বের নারীকূল সমগ্র ধ্বংস করবে সে;
যেন আমাকে কেউ ভাল না বাসতে পারে
আমাকে কেউ স্পর্শ না করতে পারে,
যেন কেউ না বলতে পারে,
‘তুমি বড্ড দুষ্টু’
এরপর আমি হব মহাবিশ্বের রাজা আর ও হবে মহারানী।
তারপর হয়তো আমরা প্রৌঢ়ত্ব বরণ করব;
কিন্তু আমাদের ভালোবাসা প্রৌঢ় হবে না কিছুতেই।
আমরা ঈশ্বরের প্রৌঢ় করার ক্ষমতাও কেড়ে নেব!
আর হব অনন্ত যৌবনা;
অনন্ত প্রেমের প্রতীক।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]