ঈদের চাঁদ

ওই দেখা যায় ঈদের চাঁদছবি: সংগৃহীত

শাওয়াল মাসের চাঁদ উঠেছে

এসেছে খুশির ঈদ,

সিয়াম সাধনার বিদায়বেলাতে

বাজে নতুন গীত।।

আজকে খুশির বান ডেকেছে

সকল মুসলিম প্রাণে,

ধনী–গরিব একই কাতারে

নতুন চাঁদের ঘ্রাণে।।

ছোট্ট মণিরা নতুন কাপড়ে

ঈদগাহ পানে ছোটে,

আনন্দ আজ ঘরে ঘরে

মধুমাখা ক্ষণ জোটে।।

ঈদের মাঠে নামাজ পড়ে

কোলাকুলি করে সবে,

একটি মাস সাধনার পরে

তহফা দিলেন ‘রবে’।।

মিষ্টিমুখে ঘোরাঘুরি চলে

হিংসা–বিদ্বেষ ভুলে,

মমতার জালে বন্দী সকলে

ঈদের চাঁদের ফলে।।

চাঁদের মতোই শুভ্রতা মেখে

আনন্দে করে খেলা,

ভেদাভেদ ভুলে সাম্যের তালে

চাঁদের হাটের মেলা।।

*লেখক: মহসিন আলম মুহিন, কলেজপাড়া, চৌহালী, সিরাজগঞ্জ

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]