সংগীত দিবসে নানা আয়োজন
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে শিল্পী সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ২১ জুন বিকেলে এসব আয়োজন করা হয়েছিল।
বিশ্ব সংগীত দিবসের এ আয়োজনে নজরুল সংগীতচর্চা কেন্দ্র সুরনন্দনের বিশিষ্ট নজরুল সংগীতশিল্পীরা অংশ নেন। সংগীত পরিবেশন করেন পূরবী রায়, ঝর্ণা দেবনাথ, শিখা দাশগুপ্ত, গুলে ফেরদৌস লতা, শারাবান তহুরা কান্তা, সমুদ্র সানী, মিরাজ মেহেদী, সুমন কবির, ইশরাত জাহান, গোধূলি, হৃষিতা দাশগুপ্ত ও উম্মে রুমা ট্রফি।